ঊষল দিন ধূসর রাত
Price
560 BDT
Published on
Feb 2025
ISBN
978-984-99575-0-8
Category
জুলাই বিপ্লবের ঠিক আগে—আমাদের রাজনৈতিক জীবনে যখন ছড়িয়ে পড়ছে হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা, সামাজিক জীবনে যখন নেমে এসেছে আশাহীন ভাষাহীন মন্থরতা—সেই মুহূর্তের নিঃশব্দ আলেখ্য এই ‘ঊষর দিন ধূসর রাত’ উপন্যাসটি।
প্রেম-প্রতারণা-একাকিত্ব-ক্লেদ-হতাশা-ভাঙন চিত্রিত হয়েছে মুখ্যত কয়েকটি নারীর জীবন-বাস্তবতায়। সে বাস্তবতায় হয়তো নির্বাচন, গণতন্ত্র, ফ্যাসিবাদ—এইসব নিয়ে কোনো ডামাডোল বেজে ওঠে না, কিন্তু তার প্রভাব এড়ানোও সম্ভব হয় না শেষ পর্যন্ত। গুমের গল্প এসে আছড়ে পড়ে রান্নাঘরের একান্ত নিভৃতে।
সমস্ত কিছু হারিয়েও কোন অপ্রাপণীয়ের জন্য অপেক্ষা করে নারী? কিংবা হতভাগ্য লাঞ্ছিত এই স্বদেশ? নিরুত্তর সেই জিজ্ঞাসা কেবল লেখকের নয়, সম্ভবত সব পাঠকেরও। কেন্দ্রীয় সেই ভাবকল্পই এই উপন্যাসের উৎসবিন্দু।
